ভূয়া মুক্তিযোদ্ধার স্ত্রী পেলেন নৌকার মনোনয়ন, বিক্ষোভ করলেন নেতাকর্মীরা
ভূয়া মুক্তিযোদ্ধার স্ত্রী পেলেন নৌকার মনোনয়ন, বিক্ষোভ করলেন নেতাকর্মীরা from Bartabazar.com জামায়াত-বিএনপির সন্তান তথ্য জালিয়াতির মাধ্যমে নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন নেয়ার অভিযোগ এনে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা কর্মিরা। শনিবার (০৯ অক্টোবর) দুপুরে চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে চান্দাই মোড়ে প্রধান সড়ক অবরোধ করে প্রতিবাদ সভা করে নেতা কর্মিরা। এসময় বক্তারা অভিযোগ করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শাহনাজ বেগমের সাথে নামের মিল থাকায় ওইসব পদ পদবী ও স্বামীর ভুয়া মুক্তিযোদ্ধার পরিচয় ব্যবহার করে দলীয় মনোনয়ন পান শাহনাজ পারভীন। মূলত শাহানাজ পারভীন জামায়াত-বিএনপি পরিবারের সন্তান। তার বাবা মমতাজ ছিলেন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার শাহাপুর ইউনিয়নের মসজিদ মোড় এলাকার চিহ্নিত জামায়াত নেতা। গত ২০১৮ সালের জাতীয় নির্বাচনে শাহানাজ পারভীন এর স্বামী সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান জিন্নাহ্ প্রকাশ্যে এবং মোবাইল ফো...