ভূয়া মুক্তিযোদ্ধার স্ত্রী পেলেন নৌকার মনোনয়ন, বিক্ষোভ করলেন নেতাকর্মীরা

ভূয়া মুক্তিযোদ্ধার স্ত্রী পেলেন নৌকার মনোনয়ন, বিক্ষোভ করলেন নেতাকর্মীরা

from Bartabazar.com

জামায়াত-বিএনপির সন্তান তথ্য জালিয়াতির মাধ্যমে নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন নেয়ার অভিযোগ এনে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা কর্মিরা।

শনিবার (০৯ অক্টোবর) দুপুরে চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে চান্দাই মোড়ে প্রধান সড়ক অবরোধ করে প্রতিবাদ সভা করে নেতা কর্মিরা।

এসময় বক্তারা অভিযোগ করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শাহনাজ বেগমের সাথে নামের মিল থাকায় ওইসব পদ পদবী ও স্বামীর ভুয়া মুক্তিযোদ্ধার পরিচয় ব্যবহার করে দলীয় মনোনয়ন পান শাহনাজ পারভীন। মূলত শাহানাজ পারভীন জামায়াত-বিএনপি পরিবারের সন্তান। তার বাবা মমতাজ ছিলেন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার শাহাপুর ইউনিয়নের মসজিদ মোড় এলাকার চিহ্নিত জামায়াত নেতা। গত ২০১৮ সালের জাতীয় নির্বাচনে শাহানাজ পারভীন এর স্বামী সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান জিন্নাহ্ প্রকাশ্যে এবং মোবাইল ফোনে আওয়ামী লীগ মনোনীত স্থানীয় সংসদ সদস্য প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস এমপির বিপক্ষে ভোট চেয়েছেন ধানের শীষে এবং লাঙ্গল মার্কায় যার দুটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এতো কিছুর পরও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এমন সিদ্ধান্তে তৃণমূল নেতাকর্মীরা হতবাক। এই মনোনয়ন বাতিল করে যোগ্য প্রার্থীকে সুযোগ দিতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন, চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দুইবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সরকার, সহ-সভাপতি আফজাল হোসেন সরদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম বকুল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি এস.এম মেহেদী পারভেজ, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক প্রভাষক আশরাফুল ইসলাম নিখিল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক পিয়াস সরকার, ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বার্তা বাজার/


Comments

Popular posts from this blog

ঈদুল আজহায় টানা ১০ দিনের মহোৎসব: দীর্ঘ ছুটির ফাঁদে সরকারি দপ্তর, আনন্দে ভাসছেন চাকরিজীবীরা

Samsung Galaxy S27-এ আসছে বৈপ্লবিক পরিবর্তন: ম্যাগনেটিক অ্যাকসেসরিজের জন্য বদলাচ্ছে ক্যামেরার রূপ