Posts

Showing posts from July, 2017

নকশা পরিবর্তন হলো পদ্মা সেতুর

Image
ঢাকা, ১৮ জুলাই- মাওয়া প্রান্তে পাইলিংয়ের জটিলতা কাটাতে পদ্মা সেতুর নকশায় আনা হচ্ছে পরিবর্তন। পাইলের দৈর্ঘ্য কমিয়ে সংখ্যা বাড়ানোর পরীক্ষা-নিরীক্ষা চলছে এখন। এতে প্রকল্পের মেয়াদ ছয় মাস বেড়ে যেতে পারে বলে মনে করছেন পদ্মাসেতু বিশেষজ্ঞ কমিটির। সংশোধিত কর্মপরিকল্পনার কথা স্বীকার করছে সেতু কর্তৃপক্ষও। আমাজনের পর বিশ্বের সবচেয়ে খরস্রোতা নদী পদ্মা। প্রতি বর্ষায় পলি জমে বদলাচ্ছে এর গতি-প্রকৃতি। নদীর তলদেশে দেখা দিচ্ছে পরিবর্তন। মাটির ধরন ও স্রোত বিবেচনায় শুরুতে পাইলের গভীরতা ১২২ মিটার ঠিক করা হয়েছিল। কিন্তু মাওয়া পাড়ে মাটির স্তরে পরিবর্তনে বালুর জায়গায় মিলছে কাঁদামাটি। তাই মাওয়ায় পাইলের গভীরতা কমিয়ে সংখ্যা বাড়ানোর নতুন পরিকল্পনা নেয়া হচ্ছে। দেড় বছরে সোয়া ৬ কিলোমিটার দ্বিতল সেতু তৈরিতে পদ্মার দু’পাড়ে এখন বিশাল কর্মযজ্ঞ। ১০ হাজার বিদেশিসহ অসংখ্য শ্রমিক কাজ করছেন দিনরাত। তবে এরপরেও নির্ধারিত পরিকল্পনা থেকে ১০ ভাগ পিছিয়ে প্রকল্পের কাজ। পদ্মার এ গতি-প্রকৃতি চীনা ঠিকাদারের কাছে নতুন অভিজ্ঞতা। তাই আনা হয়েছে জার্মান বিশেষজ্ঞ। তবে এরপরেও প্রকল্পের মেয়াদ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞ ক...

জায়নামাজ জাতীয় পতাকা, সামাজিক মাধ্যমে আলোচনার ঝড়

Image
ঢাকা, ১৭ জুলাই- বাংলাদেশের জাতীয় পতাকাকে জায়নামাজ হিসেবে ব্যবহার করে ধর্মপ্রাণ একজন মুসলমান নামাজ আদায় করছেন; সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ছবি ছড়িয়ে পড়ার পর তা নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে নামাজ আদায়ের সময় তিনি জায়নামাজ হিসেবে পতাকাটি ব্যবহার করেছেন বলে ধারণা করা হচ্ছে। একদলের দাবি, এতে জাতীয় পতাকার অবমাননা হয়েছে। তবে আরেকদলের মতে, জাতীয় পতাকা পবিত্র জায়নামাজের মতো করে ব্যবহৃত করলে পতাকার মর্যাদা ক্ষুণ্ন হতে পারে না। তৃতীয় এক দলের মতে, প্রতীকের প্রতি আনুগত্যের প্রশ্নে কাঠমোল্লা আর জাতীয়তাবাদীদের কোনো পার্থক্য নেই। শরদিন্দু চক্রবর্তী নামের এক ফেসবুক একাউন্ট থেকে এ সংক্রান্ত দু’টি ছবি পোস্ট দেয়ার পর শুরু হয় আলোচনা। ছবির নিচে লিংকন সাহা নামের একজন লিখেছেন, ‘এটা অন্যায়৷ দেশকে অসম্মান করা৷’ মঞ্জুলি কাজী নামের একজন লিখেছেন, ‘জাতীয় পতাকা কখনোই জায়নামাজ হতে পারে না । যে কাজটি করেছেন সে দেশকে অপমান করেছে। বলা যায় না, পাকি পন্থি হতে পারে সে । সুমন দত্ত নামের একজন লিখেছেন, অনেকের কাছে আগে ধর্মীয়া পরিচয় তারপর জাতীয় পরিচয়। ধর্মটাকে সবার আগে দেখে এই শ্রেণী। ...

এখনও ডিভোর্স হয়নি শখ ও নিলয়ের, প্রক্রিয়া চলছে’

Image
২০১৫ সালের ৭ জানুয়ারি পারিবারিকভাবে বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেতা নিলয় ও অভিনেত্রী শখ। ১০ লাখ টাকা দেনমোহরে ভক্তদের ভালোবাসা নিয়ে শুরু করেছিলেন দাম্পত্য। কিন্তু বিয়ের কিছুদিন যেতে না যেতেই শোনা যায় তাদের দুরত্ব বাড়ার গল্প-গুজব। পরবর্তীতে নিলয়ের সঙ্গে কথা বলে জানা যায়, সংসার ভাঙনের খবর সত্যি নয়। সেই খবরে বলা হয়েছিল, ‘বিয়ের আগে নিলয়ের পরিবারের কাছ থেকে শখ যেমনটা সমর্থন আশা করেছিলেন এখন তেমনটা পাচ্ছেন না। সে কারণে শখ কিছুটা মর্মাহত! যদিও তিনি নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। কিন্তু নিলয়ের মায়ের সঙ্গে কোনো কিছুতে বনিবনা হচ্ছে না শখের। পান থেকে চুন খসলেই নাকি শখকে অকথ্য ভাষায় গালাগাল করছেন নিলয়ের মা। এমনকি কয়েকবার শখকে শারীরিকভাবে লাঞ্ছিত করারও চেষ্টা করেছেন তার শাশুড়ি! এসব কিছুর পরেও নির্বিকার নিলয়। মায়ের মুখের ওপর কোনো কিছুই বলতে পারছেন না। তবে নিলয়ের প্রতি কোনো অভিযোগ নেই শখের।’ তখন নিলয় শখের সঙ্গে দুরত্বের খবরকে ভুয়া বললেও আজ মঙ্গলবার (১৭ জুলাই) স্বীকার করে নিলেন ভেঙে যাচ্ছে তাদের দাম্পত্য জীবন। নিলয় বলেন, ‘আমাদের মধ্যে এখনও ডিভোর্স হয়নি, প্রক্রিয়া চলছে। নানা কারণেই আমরা দীর্ঘদিন ধরে...

মৃত্যুঝুঁকিতে ৮০ হাজার রোহিঙ্গা শিশু

Image
মিয়ানমারের মুসলিম সংখ্যাগরিষ্ঠ পশ্চিমাঞ্চলে রাখাইন রাজ্যে ৫ বছরের কম বয়সী ৮০ হাজারেরও বেশি শিশু অপুষ্টিজনিত কারণে মৃত্যুঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)। রাজ্যের গ্রামগুলোর বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে প্রস্তুত জাতিসংঘের খাদ্যবিষয়ক সংস্থাটির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত বছরের অক্টোবর মাসে রাখাইন রাজ্যে সীমান্ত পুলিশের এক চেকপোস্টে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এ ঘটনার জেরে এ রাজ্যের বিভিন্ন এলাকায় অভিযানে নামে দেশটির সেনাবাহিনী। জাতিসংঘের হিসাব অনুযায়ী, প্রাণ বাঁচাতে ৭০ হাজারেরও বেশি রোহিঙ্গা গত কয়েক মাসে বাংলাদেশে পালিয়ে এসেছেন। সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে চলে আসা বহু রোহিঙ্গা অভিযোগ করেছেন, মিয়ানমারের সেনারা তাঁদের ওপর হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ নানা ধরনের নিপীড়ন চালিয়েছেন। গত মার্চে মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত ইয়াংঘি লি স্পষ্ট করেই বলেন, মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গারা ‘মানবতাবিরোধী অপরাধের’ শিকার। এর আগে গত নভেম্বরে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) বলেছিল, মিয়ানমারে সংখ্...

তিনতলা ভবন ধসে নিহত ৩

পাকিস্তানে করাচিতে তিনতলা একটি ভবন ধসে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। আজ মঙ্গলবার ভোরে শহরের লিয়াকতাবাদে এ দুর্ঘটনা ঘটে। জিও টিভির খবরে জানা যায়, ভবনের ধ্বংসাবশেষ থেকে চারজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা কাজ করছেন। ধ্বংসাবশেষের নিচে আরও মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একজন প্রত্যক্ষদর্শী জিও টিভিকে জানান, ওই ভবনে কমপক্ষে ২০ জন মানুষ বসবাস করেন। কয়েক দিনের বৃষ্টির কারণে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। ভবনের ইটগুলো ভেঙে পড়েছিল বলে জানান তিনি। ডেপুটি মেয়র আরশাদ ভোরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনি বলেন, ঝুঁকির আশঙ্কায় উদ্ধারকাজে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে না।

উল্টো পথে বাস চলতে বাধা, সার্জেন্টকে মারধর

Image
দোতলা বাস নিয়ে উল্টো পথে যেতে না দেওয়ায় রাজধানীর বাংলামোটরে পুলিশের এক সার্জেন্টকে মারধর করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আজ সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। হামলার শিকার সার্জেন্টের নাম কায়সার হামিদ।  ঘটনার প্রত্যক্ষদর্শী রিয়াজ রায়হান প্রথম আলোকে বলেন, বিকেলে শাহবাগের দিক থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুটি দোতলা বাস বাংলামোটরে সিগন্যালে এসে থামে। এ সময় কয়েকজন ছাত্র বাস থেকে নেমে কারওয়ান বাজারের (সোনারগাঁও ক্রসিং) দিক থেকে শাহবাগগামী গাড়িগুলোকে আটকে দোতলা বাস দুটিকে উল্টো পথে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত সার্জেন্ট এসে বাধা দেন। সার্জেন্টের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। সার্জেন্ট ছাত্রদের চলতি ট্রাফিক আটকাতে নিষেধ করেন। একপর্যায়ে বাস থেকে আরও ছাত্ররা নেমে সার্জেন্টের ওপর চড়াও হয়ে মারধর শুরু করেন। এ সময় আবার কিছু শিক্ষার্থী হামলাকারীদের নিরস্ত করারও চেষ্টা করেন। তবে তাঁদের থামানো যাচ্ছিল না। ঘটনাস্থলে থাকা আরেক সার্জেন্ট দৌড়ে গিয়ে মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ শুরু করলে ছাত্ররা বাসে ফিরে যান। তখন বাস দুটি সোজা পথেই কারওয়ান বাজারের দিকে রওনা হয়। না...

ধানমন্ডি ৩২ নাম্বারে বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুর সৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে যাত্রা শুরু হলো নব নির্বাচিত যশোর জেলা ছাত্রলীগের।

Image
ধানমন্ডি ৩২ নাম্বারে বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুর সৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে যাত্রা শুরু হলো নব নির্বাচিত যশোর জেলা ছাত্রলীগের।

আশুলিয়ায় চার ‘জঙ্গি’ গ্রেপ্তার রিমান্ড ৪ দিনের

Image
সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চৌরাবালি এলাকায় ‘জঙ্গি আস্তানা’ থেকে গ্রেপ্তার হওয়া চার ‘জঙ্গি’কে চার দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম খাইরুস তাসনিন এ আদেশ দেন। গ্রেপ্তার হওয়া ওই চার ‘জঙ্গি’ হলেন মোজাম্মেল হক, রাশেদুন্নবী, ইরফানুল ইসলাম ও আলমগীর হোসেন। তাঁদের মধ্যে দলনেতা মোজাম্মেল হক। এর আগে র‍্যাবের পক্ষ থেকে এই চারজনকে আদালতে নিয়ে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত তাঁদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রোববার চার ‘জঙ্গির আত্মসমর্পণের’ পর অভিযান সমাপ্ত ঘোষণা করে র‍্যাব। এরপর চৌরাবালি এলাকায় ‘জঙ্গি আস্তানার’ ভেতরে আর কেউ নেই বলে র‍্যাব জানায়।  রোববার বেলা আড়াইটার দিকে এক সংবাদ ব্রিফিংয়ে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, আটক চারজন গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম পরিকল্পনাকারী নব্য জেএমবির তামিম গ্রুপের সদস্য। ওই এলাকায় তাঁদের নাশকতার পরিকল্পনা ছিল। মাহমুদ খান বলেন, দেড় মাস আগে ওই চারজন পোশাক কারখানার শ্রমিক পরিচয়ে বাসাটি ভাড়া নেন। বিভিন্ন ...

বিশ্বজিৎ হত্যা মামলায় হাইকোর্টের রায় ৬ আগস্ট

Image
পুরান ঢাকায় দরজি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর আগামী ৬ আগস্ট রায় দেবেন হাইকোর্ট। বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার শুনানি শেষে রায় ঘোষণার তারিখ ধার্য করেন। ২০১২ সালের ৯ ডিসেম্বর সকালে পথচারী বিশ্বজিৎ দাসকে বাহাদুর শাহ পার্কের কাছে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। বিশ্বজিৎ হত্যা মামলায় ২০১৩ সালের ১৮ ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪। ২১ আসামির মধ্যে আটজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ জন পলাতক রয়েছেন। বাকি আটজন কারাগারে আছেন। আসামিদের সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ছিলেন। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান, রাশেদুজ্জামান, ইমদাদুল হক, কাইয়ুম মিয়া, সাইফুল ইসলাম, রাজন তালুকদার (পলাতক) ও নূরে আলম (পলাতক)। যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন এইচ এম কিবরিয়া, গোলাম মোস্তফা, খন্দকার ইউনুস আলী, মনিরুল হক, তারিক বিন জোহর, আলাউদ্দিন, ওবায়...

শারদীয় দুর্গোৎসব ২০১৭ সময়সূচি

Image
শারদীয় দুর্গোৎসব ২০১৭ সময়সূচি দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। আর মাত্র কিছু দিনের অপেক্ষা, তারপর আবার মা আসবেন আমাদের মর্তলোকে। শারদীয় দূর্গা পূজা – ২০১৭ ইং সময়সূচি। ২৫ সেপ্টেম্বরঃ মহাপঞ্চমী ২৬ সেপ্টেম্বরঃ মহাষষ্ঠী ২৭ সেপ্টেম্বরঃ মহাসপ্তমী ২৮ সেপ্টেম্বরঃ মহাষ্টমী ২৯ সেপ্টেম্বরঃ মহানবমী ৩০ সেপ্টেম্বরঃ বিজয়া দশমী

সাকিবের সেরে উঠতে লাগবে ১০ দিন

Image
বাঁ অ্যাঙ্কেলে চোটে পড়ায় আপাতত কন্ডিশনিং ক্যাম্পে অংশ নিতে পারছেন না সাকিব আল হাসান। আজ বিসিবির ফিজিশিয়ান জানিয়েছেন, বাঁহাতি অলরাউন্ডারের পুরোপুরি সেরে উঠতে লাগবে ১০ দিন।  বিসিবির ফিজিশিয়ান মনিরুল আমিন জানিয়েছেন, সাকিব চোট পেয়েছে ১৪ জুলাই। সেদিন ছিল শুক্রবার, খেলোয়াড়দের সাপ্তাহিক ছুটি। তাতে পরিষ্কার, বাঁহাতি অলরাউন্ডার চোট পেয়েছেন বাসায়। আগেই জানা গিয়েছিল, সাকিবের চোটটা গুরুতর কিছু নয়। মনিরুল তাই বলছেন, ১০ দিনের মধ্যে পুরোপুরি সেরে উঠবেন বিশ্বসেরা অলরাউন্ডার, ‘সাকিবের চোটটা হচ্ছে অ্যাঙ্কেল স্প্রেইন। এটা গ্রেড-ওয়ানে পড়ে। খুব হালকা চোট। তাকে কনজারভেটিভ ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। দ্রুত সেরে উঠছে। ফোলা অনেক কমেছে। আশা করছি, দু-এক দিনের মধ্যে শরীরের ওপর-নিচের ব্যায়াম শুরু করতে পারবে। চোট পাওয়ার ১০ দিনের মধ্যে সে আগের মতো পুরো অনুশীলন শুরু করতে পারবে।’  বাঁ চোখ ও কানের মাঝখানে চোট পাওয়া রুবেল হোসেন অস্ত্রোপচার করিয়েছেন গত মাসের শেষ দিকে। বিসিবির ফিজিশিয়ান বাংলাদেশ দলের এই পেসারের ফেরা নিয়ে বললেন, ‘তাঁর অস্ত্রোপচারের পর ৪ সপ্তাহ হয়ে গেছে। ধীরে ধীরে তার পুনর্বাসন শুরু হবে। চোট পাওয়ার ...

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলি, নিহত ১

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলি, নিহত ১ আধিপত্য বিস্তার নিয়ে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিতে একজন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ছাত্রলীগের ‘পল্লব গ্রুপ’ ও ‘পাভেল গ্রুপ’–এর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম খালেদ আহমদ লিটু (২৩)। তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন বলে জানা গেছে। বেলা পৌনে দুইটার দিকে যোগাযোগ করলে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা গুলিতে নিহত হওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি জানান, কলেজে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে এ ঘটনা ঘটে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। পুলিশ খালেদের মরদেহ উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাসুম আহমদ জানান, মাথায় গুলি লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিয়ানীবাজারে প্রায় ১২ বছর ধরে ছাত্রলীগের কোনো কমিটি নেই। তবে কমিটি না থাকলেও ছাত্রলীগের অন্তত ১২টি পক্ষ সক্রিয় রয়েছে। বিয়ানীবাজার সরকারি কলেজে আধিপত্য বিস্তার করতে ছাত্রলীগের বিভিন্ন পক্ষে সক্রিয়তা দেখা যায়। সম্প্রতি কমিটি গঠনের তোড়জোড় চলায় প্রভাব...

জামিন পেলেন আরাফাত সানি

Image
যৌতুকবিরোধী আইনে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি। আজ সোমবার বেলা ১১টার পরে তিনি ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপুর আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত আরাফাত সানির জামিন মঞ্জুর করেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিনের মাথায় জামিন পেলেন তিনি। আরাফাত সানির আইনজীবী মুরাদুজ্জামান প্রথম আলোকে বলেন, যৌতুকবিরোধী আইনে করা মামলায় আরাফাত সানি আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। অন্যদিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় আরাফাতের জামিন আগামী ৭ আগস্ট পর্যন্ত বাড়িয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। গতকাল রোববার আরাফাতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। যৌতুক নিরোধ আইনে তাঁর স্ত্রী বলে পরিচয় দেওয়া এক তরুণী গত ২০ জানুয়ারি এ মামলা করেন। এ ছাড়া গত ৫ জানুয়ারি আরাফাত সানির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মোহাম্মদপুর থানায় এই মামলা করেন ওই তরুণী। গত ১৯ জানুয়ারি সানিকে ঢাকার আমিনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে ওই তরুণী নিজেকে আরাফাত সানির স্ত্রী দাবি করে ২০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে যৌতুক নিরোধ আইনে ঢাকার মুখ্য মহানগর হাক...

কোটায় বন্দী স্বদেশ

কোটা-ব্যবস্থা হলো একটি দরিদ্র রাষ্ট্রকে পঙ্গু করার সর্বোত্তম উপায়। বৈষম্য তৈরির পন্থা। মেধাবী ও যোগ্যদের বাছাইয়ে কোটা কোনো মানদণ্ড হতে পারে না। এই ব্যবস্থা গরিব দেশের অগ্রগতির অন্তরায়। অবহেলিত জনগোষ্ঠীকে শিক্ষিত ও দক্ষ করার ব্যবস্থা করতে হয়। পশ্চাৎপদ মানুষদের এগিয়ে নিতে প্রয়োজন হয় বিনা মূল্যে সঠিক শিক্ষা। আর তাদের জন্য কোটা ব্যবস্থা থাকলে, সেটারও নির্দিষ্ট মেয়াদ থাকবে। শত বছর ধরে এই কোটা ব্যবস্থা চলতে পারে না। কোটা থাকবে প্রতিবন্ধীদের জন্য। কারণ তাঁরা প্রাকৃতিকভাবে ক্ষতিগ্রস্ত। কোটা থাকা দরকার হিজড়াদের জন্য। কারণ এই লিঙ্গের মানুষগুলো সমাজে নিগৃহীত। সমাজে তারা খুবই অবহেলিত। অথচ তাদের জন্য কোনো কোটা রাখা হয়নি। আমার পাশের টেবিলের অযোগ্য সহকর্মী যদি বাবার সাহসিকতার সনদ দিয়ে চাকরি পায়, তাহলে আমার কাজের স্পৃহা হ্রাস পাবে। এটা হলো খুবই সাধারণ একটি বিষয়। উন্নত দেশে প্রতিযোগিতা টিকিয়ে রাখা হয় কেন? কারণ এতে ‘নেট প্রোডাকটিভিটি’ বাড়ে। টিকে থাকার জন্য সবাই সর্বোচ্চ চেষ্টাটা করে। সমাজের অগ্রগতি হয় দ্রুত। তা ছাড়া, যে বিষয়ের ওপর আমার হাত নেই, সেটার কারণে আমি ক্ষতিগ্রস্ত হব কেন! আমার বাবা যদি যুদ্ধ ...