Posts

Showing posts with the label http://bartabazar.com/wp-content/uploads/2021/10/images-72.jpeg

দ্বিতীয় ধাপের ৮৪৮ ইউপিতে ভোট: তফসিলে পরিবর্তন

Image
দ্বিতীয় ধাপের ৮৪৮ ইউপিতে ভোট: তফসিলে পরিবর্তন from Bartabazar.com দ্বিতীয় ধাপের ৮৪৮ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিলে কিছুটা পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়নপত্র বাছাই, আপিল দাখিল ও আপিল নিষ্পত্তি সময়সীমার জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। ইসি জানায়, পুনর্নির্ধারণ অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবরের পরিবর্তে ২১ অক্টোবর (বৃহস্পতিবার) হনে। বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ সময় ২৩ অক্টোবরের পরিবর্তে ২৪ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। আর দায়েরকরা আপিল নিষ্পত্তির সময় ২৫ অক্টোবর। তবে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দের সময় ২৭ অক্টোবর ও ভোটগ্রহণের সময় ১১ নভেম্বর অপরিবর্তিত থাকবে। এর আগে দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপি নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে তফসিল ঘোষণা দেয় ইসি। দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউপির মধ্যে ২০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে ইসি। বার্তা বাজার/নব

তৃতীয় ধাপে ১০০৭ ইউপি ও পৌর নির্বাচনের তফসিল ঘোষণা

Image
তৃতীয় ধাপে ১০০৭ ইউপি ও পৌর নির্বাচনের তফসিল ঘোষণা from Bartabazar.com চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ১ হাজার ৭টি ইউপি ও ১০টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে নির্বাচন তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। তিনি জানান, এসব ইউনিয়ন ও পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ নভেম্বর, যাচাই-বাছাই ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর এবং ভোট হবে ২৮ নভেম্বর। ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হয়েছে। আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপিতে ভোট হবে। বার্তা বাজার/নব