তৃতীয় ধাপে ১০০৭ ইউপি ও পৌর নির্বাচনের তফসিল ঘোষণা
from Bartabazar.com

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ১ হাজার ৭টি ইউপি ও ১০টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে নির্বাচন তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
তিনি জানান, এসব ইউনিয়ন ও পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ নভেম্বর, যাচাই-বাছাই ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর এবং ভোট হবে ২৮ নভেম্বর।
ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হয়েছে। আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপিতে ভোট হবে।
বার্তা বাজার/নব
Comments
Post a Comment