লামায় মন্দিরের নিরাপত্তায় তৌহিদী জনতার মানবঢাল
লামায় মন্দিরের নিরাপত্তায় তৌহিদী জনতার মানবঢাল from Bartabazar.com কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কুরআন শরীফ অবমাননাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার বান্দরবানের লামা উপজেলায় স্থানীয় তৌহিদী জনতার মানববন্ধন শেষে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ-বিক্ষুব্ধ জনতার ত্রিমুখী সংর্ঘষ হয়েছে। এঘটনায় ওসিসহ অন্তত ১৯জন আহত হয়। সবশেষের শুরুতে চোখে পড়ার মতো আলোচনার বিষয় হলো ‘লামা কেন্দ্রীয় হরি মন্দির’ পাহারায় সড়কে তৌহিদী জনতার মানবঢাল। ছবিতে দেখা যায় লামার আলেমসমাজ ও তৌহিদী জনতা মন্দিরে যাওয়ার সড়কমুখে হাতে হাত ধরে মানবঢাল তৈরি করে দাঁড়িয়ে আছে। জানা যায়, গতকাল সাড়ে ১০টায় কোরআন অবমাননাকে কেন্দ্র করে প্রতিবাদ সভার পরপরই উপস্থিত জনতাকে চলে যেতে বললে তারা কারো কথা না শুনে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বাজারের পশ্চিম গলিতে গিয়ে সমাপ্ত করে। পরে বাজারের পূর্ব গলি দিয়ে আচমকা একটা মিছিল মাছ বাজারের মোড়ে সহিংসতা ও ভিড় জমাই। এ সুযোগে বিক্ষুব্ধ জনতার মিছিলের সারিতে যুক্ত হয়ে ৩য় পক্ষের উস্কানির ফলে পার্শ্ববর্তী কেন্দ্রীয় হরি মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপ করার চেষ্টা করিলে আলেম ওলামা ও তৌহীদ জনতা তাদের রুখে দেয় এবং মন...