Posts

Showing posts with the label http://bartabazar.com/wp-content/uploads/2021/09/%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0.jpg

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৫০

Image
রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৫০ from Bartabazar.com রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৫১৯০ পিস ইয়াবা, ১৩০ গ্রাম হেরোইন, ৪ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৮৫ বোতল ফেন্সিডিল ও ২০টি ইনজেকশন উদ্ধারমূলে জব্দ করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ১১ অক্টোবর, ২০২১ (সোমবার) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা রুজু হয়েছে। বার্তা বাজার/অমি

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩৪

Image
রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩৪ from Bartabazar.com রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৮ অক্টোবর) সকাল ৬টা থেকে শনিবার (৮ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১০ হাজার ৬১৩ পিস ইয়াবা, ৫৫ বোতল ফেন্সিডিল, ২৯০ গ্রাম ৮৩১ পুরিয়া হেরোইন ও ৯৯৬ গ্রাম গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা করা হয়েছে। বার্তা বাজার/অমি