রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩৪

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩৪

from Bartabazar.com

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৮ অক্টোবর) সকাল ৬টা থেকে শনিবার (৮ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১০ হাজার ৬১৩ পিস ইয়াবা, ৫৫ বোতল ফেন্সিডিল, ২৯০ গ্রাম ৮৩১ পুরিয়া হেরোইন ও ৯৯৬ গ্রাম গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা করা হয়েছে।

বার্তা বাজার/অমি


Comments

Popular posts from this blog

ঈদুল আজহায় টানা ১০ দিনের মহোৎসব: দীর্ঘ ছুটির ফাঁদে সরকারি দপ্তর, আনন্দে ভাসছেন চাকরিজীবীরা

Samsung Galaxy S27-এ আসছে বৈপ্লবিক পরিবর্তন: ম্যাগনেটিক অ্যাকসেসরিজের জন্য বদলাচ্ছে ক্যামেরার রূপ