Posts

Showing posts with the label http://bartabazar.com/wp-content/uploads/2021/07/oq.jpg

বিএনপি নির্বাচন ভয় পায় বলেই অংশ নেয় না: কাদের

Image
বিএনপি নির্বাচন ভয় পায় বলেই অংশ নেয় না: কাদের from Bartabazar.com বিএনপি নির্বাচনকে ভয় পায়, এ কারণে তারা নির্বাচনে অংশ নেয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১৩ অক্টোবর) যাত্রাবাড়ী-ডেমরা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। ‘সুষ্ঠু ভোট হলে সরকার পালানোর পথ খুঁজে পাবে না’- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ পালানোর রাজনীতি করে না, এটা বিএনপি করে। তাদের পলায়নপর রাজনীতি গণতন্ত্রের জন্য হুমকি। তিনি বলেন, নির্বাচনকে ভয় পায় বলেই প্রকাশ্যে নির্বাচনে অংশ নেয় না বিএনপি। নির্বাচন নিয়ে বিএনপির যে নীতি তা একটি আত্মঘাতী নীতি। তাদের এই নীতি কর্মী-সমর্থক ও ভোটারদের সঙ্গে প্রবঞ্চনা ছাড়া আর কিছুই নয়। তারা এখন এই হঠকারিতার মাসুল দিচ্ছে, তাদেরকে ভবিষ্যতেও মাসুল দিতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মহাসচিবকে স্মরণ করিয়ে দিতে চাই, ২০০৮ সালে বিএনপি বলেছিল, নির্বাচনে আওয়ামী লীগ ৩০ আসনও পাবে না। কিন...