বিএনপি নির্বাচন ভয় পায় বলেই অংশ নেয় না: কাদের

বিএনপি নির্বাচন ভয় পায় বলেই অংশ নেয় না: কাদের

from Bartabazar.com

বিএনপি নির্বাচনকে ভয় পায়, এ কারণে তারা নির্বাচনে অংশ নেয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৩ অক্টোবর) যাত্রাবাড়ী-ডেমরা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

‘সুষ্ঠু ভোট হলে সরকার পালানোর পথ খুঁজে পাবে না’- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ পালানোর রাজনীতি করে না, এটা বিএনপি করে। তাদের পলায়নপর রাজনীতি গণতন্ত্রের জন্য হুমকি।

তিনি বলেন, নির্বাচনকে ভয় পায় বলেই প্রকাশ্যে নির্বাচনে অংশ নেয় না বিএনপি। নির্বাচন নিয়ে বিএনপির যে নীতি তা একটি আত্মঘাতী নীতি। তাদের এই নীতি কর্মী-সমর্থক ও ভোটারদের সঙ্গে প্রবঞ্চনা ছাড়া আর কিছুই নয়। তারা এখন এই হঠকারিতার মাসুল দিচ্ছে, তাদেরকে ভবিষ্যতেও মাসুল দিতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মহাসচিবকে স্মরণ করিয়ে দিতে চাই, ২০০৮ সালে বিএনপি বলেছিল, নির্বাচনে আওয়ামী লীগ ৩০ আসনও পাবে না। কিন্তু দেখা গেল বিএনপিই ৩০ আসন পেতে কত কষ্ট! তারা এখনও বলছে, আওয়ামী লীগ ৩০ আসনও পাবে না। তাদের এ সংখ্যাতত্ত্বের হিসাব হাস্যকর। সংখ্যাতত্ত্বের রাজনীতিতে আমরা বিশ্বাসী নই।

তিনি আরও বলেন, জনগণ ব্যালটের মাধ্যমেই দেশের নেতৃত্ব নির্বাচন করবে। জনরায় যা-ই আসুক, শেখ হাসিনার সেটা মেনে নেয়ার সৎ সাহস আছে। কিন্তু যারা পলায়নপরতার রাজনীতি করেন, মুখোশের আড়ালে তারাই গণতন্ত্রের শত্রু। ভোটার ও ভোটাধিকারের শত্রু। উন্নয়নের শত্রু।

বার্তা বাজার/নব


Comments

Popular posts from this blog

ঈদুল আজহায় টানা ১০ দিনের মহোৎসব: দীর্ঘ ছুটির ফাঁদে সরকারি দপ্তর, আনন্দে ভাসছেন চাকরিজীবীরা

Samsung Galaxy S27-এ আসছে বৈপ্লবিক পরিবর্তন: ম্যাগনেটিক অ্যাকসেসরিজের জন্য বদলাচ্ছে ক্যামেরার রূপ