Posts

Showing posts with the label http://bartabazar.com/wp-content/uploads/2021/06/7-6.jpg

মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ভবনে আগুন

Image
মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ভবনে আগুন from Bartabazar.com রাজধানীর মতিঝিলে জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ১২তলা ভবনের ৬তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণ আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের অপারেটর আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মতিঝিলে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড ভবনের ৬তলায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটকে পাঠানো হয়। কিন্তু ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বার্তা বাজার/অমি