মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ভবনে আগুন

মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ভবনে আগুন

from Bartabazar.com

রাজধানীর মতিঝিলে জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ১২তলা ভবনের ৬তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণ আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের অপারেটর আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মতিঝিলে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড ভবনের ৬তলায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটকে পাঠানো হয়। কিন্তু ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বার্তা বাজার/অমি


Comments

Popular posts from this blog

ঈদুল আজহায় টানা ১০ দিনের মহোৎসব: দীর্ঘ ছুটির ফাঁদে সরকারি দপ্তর, আনন্দে ভাসছেন চাকরিজীবীরা

Samsung Galaxy S27-এ আসছে বৈপ্লবিক পরিবর্তন: ম্যাগনেটিক অ্যাকসেসরিজের জন্য বদলাচ্ছে ক্যামেরার রূপ