বিদ্রোহীরা জনপ্রিয় হলেও তাদের দলীয় মনোনয়ন নয়
বিদ্রোহীরা জনপ্রিয় হলেও তাদের দলীয় মনোনয়ন নয় from Bartabazar.com ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিদ্রোহী প্রার্থী যতই জনপ্রিয় হোক না কেন তাদের মনোনয়ন দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দলটি। এছাড়া অতীতে যারা দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করেছেন তাদের ভবিষ্যতে নৌকার মনোনয়ন দেওয়া হবে। পাশাপাশি যাদের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে তাদেরও মনোনয়ন দেওয়া হবে না। বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে এ বিষয়গুলো নিয়ে ফের আলোচনা হয়েছে। এ ব্যাপারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশনা দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন বৈঠকে উপস্থিত একাধিক নেতা। গণভবনে সকাল সাড়ে ১০টা থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত এই সভা চলে। মাঝে দুপুরের খাবার ও নামাজের জন্য বিরতি ছিল। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে আমির হোসেন আমু, শেখ আবুল হাসানাত আবদুল্লাহ, ওবায়দুল কাদ...