জামিন নিতে আদালতে পরীমনি
from Bartabazar.com

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় স্থায়ী জামিনের আবেদন করেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। রোববার (১০ অক্টোবর) ১টা ৪০ মিনিটে ঢাকা মহানগর হাকিম আদালতে স্থায়ী জামিন নিতে হাজির হয়েছেন পরীমনি।
এ মামলায় পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে তার জামিন বিষয় শুনানি হবে। মাদকের মামলায় প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত তিনি জামিনে ছিলেন।
গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্ত অপর দুজন হলেন— আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।
এর আগে গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে পরীমনির জামিন মঞ্জুর করেন। পরদিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হন এ চিত্রনায়িকা।
বার্তা বাজার/অমি
Comments
Post a Comment