৬ শিক্ষার্থীর চুল কেটে দেওয়া সেই শিক্ষকের নামে মামলা

৬ শিক্ষার্থীর চুল কেটে দেওয়া সেই শিক্ষকের নামে মামলা

from Bartabazar.com

লাক্ষ্মীপুরের রায়পুরে ছয় শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় সেই মাদ্রাসা শিক্ষক মঞ্জুরুল কবির মঞ্জুর নামে মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে শিক্ষর্থী শাহাদাত হোসেনের মা শাহেদা বেগম বাদী হয়ে শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন।

শনিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে রায়পুর থানার ওসি আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষককে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে লক্ষ্মীপুর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বামনী ইউনিয়নের কাজিরদিঘীরপাড় এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

মঞ্জু হামছাদী কাজিরদিঘীরপাড় আলিম মাদরাসার সহকারী শিক্ষক ও বামনী ইউনিয়ন জামায়াতের আমির।

পুলিশ সূত্রে জানা যায়, শিক্ষার্থীরা গত ১৮ সেপ্টেম্বর শ্রেণিকক্ষে পাঠ্য কার্যক্রমে অংশ নেয়। এক পর্যায়ে শিক্ষক মঞ্জুরুল কবির দশম শ্রেণির (দাখিল) ৬ ছাত্রকে দাঁড় করিয়ে শ্রেণিকক্ষের সামনের বারান্দায় আসতে বলেন। এ সময় তিনি উত্তেজিত হয়ে কাঁচি দিয়ে একে একে ছয় ছাত্রের সামনের অংশের চুল এলোমেলোভাবে কেটে দেয়। পরে তারা লজ্জায় ক্লাস না করে বেরিয়ে যায়। এ ঘটনার ১ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও শুক্রবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে কয়েকজন ছাত্রকে কান্না করতে দেখা গেছে।

বার্তা বাজার/অমি


Comments

Popular posts from this blog

ঈদুল আজহায় টানা ১০ দিনের মহোৎসব: দীর্ঘ ছুটির ফাঁদে সরকারি দপ্তর, আনন্দে ভাসছেন চাকরিজীবীরা

Samsung Galaxy S27-এ আসছে বৈপ্লবিক পরিবর্তন: ম্যাগনেটিক অ্যাকসেসরিজের জন্য বদলাচ্ছে ক্যামেরার রূপ