আশুগঞ্জে আর জে টাওয়ারে র‍্যাবের অভিযান, মাদকসহ আটক ৩৯

আশুগঞ্জে আর জে টাওয়ারে র‍্যাবের অভিযান, মাদকসহ আটক ৩৯

from Bartabazar.com

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আর জে টাওয়ারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ৩৯ জনকে আটক করেছে র‌্যাব। শনিবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে মাধ্যমে এই তথ্য জানিয়েছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প।

আটকৃতরা হলেন— মো. ইজারুল হক (৪০), মো. মোস্তাফিজুর রহমান (৪১), মো. বাদল মিয়া (৩৮), অপু চন্দ্র বিশ্বাস (৩০), প্রদীপ চন্দ্র পাল (৩৪), সাজু চন্দ্র বর্মন (২৫), মো. দ্বীন ইসলাম (৪০), শ্যামল রায় (৩৫), সুমন ঘোষ (৪২), মোস্তাফিজুর রহমান পিয়াল (২৬), মো. মিজানুর রহমান (৫০), মো. সোহেল মিয়া ওরফে আবু কাউছার (৪৩), জাকারিয়া ফারুক (৪৮), মো. তারেক মিয়া (২১), আবু হানিফ সেতু (৪৬), মো. জহির মিয়া, রূপন রায় (২২), অপু চন্দ্র দাস (৩৩), আসাদুজ্জামান (৪২), আহসান উল্ল্যাহ, রোমেল আহমেদ (৪২), মো. বাছির মিয়া (৪২), মো. আরিফুজ্জামান আরিফ (২৪), সৈকত মোল্লা (২৬), মো. আনিছুর রহমান (৪১), মো. কামরুল হাসান (৪৫), আওলাদ হোসেন (২৭), আলম সরকার (৪২), মো. লিটন মিয়া (৪৭), মো. আল আমিন (৩৪), তন্তর চন্দ্র বর্মন (২১), পঙ্কজ কুমার (৪৩), ফেরদৌস চৌধুরী (৩৩), মো. খাইরুল (২৬), মো. রানা মিয়া (৩৫), মো. ইরফান শাহ (২৪), শাহীন মিয়া (২৫), মো. আরিফুল ইসলাম (১৯) এবং মেহেদী হাসান রাজ (২৩)।

তাদের বাড়ির জেলার বিভিন্ন স্থানে।র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার আশুগঞ্জে আর জে টাওয়ারে অভিযান পরিচালনা করা হয়।

এসময় লাইসেন্স ছাড়া মাদক ক্রয়-বিক্রয়ের অভিযোগে ৩৯ জনকে আটক করা হয়। জব্দ করা হয় ১২০ বোতল হুইস্কি, ৭৪৯ বোতল ভদকা ও ৩ হাজার ৯৮০ বোতল বিদেশি বিয়ার। এই ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

মোঃ রাসেল আহমেদ/বার্তা বাজার/অমি


Comments

Popular posts from this blog

ঈদুল আজহায় টানা ১০ দিনের মহোৎসব: দীর্ঘ ছুটির ফাঁদে সরকারি দপ্তর, আনন্দে ভাসছেন চাকরিজীবীরা

Samsung Galaxy S27-এ আসছে বৈপ্লবিক পরিবর্তন: ম্যাগনেটিক অ্যাকসেসরিজের জন্য বদলাচ্ছে ক্যামেরার রূপ