চিকিৎসার জন্য রাষ্ট্রপতি যুক্তরাজ্য-জার্মানি যাচ্ছেন আজ

চিকিৎসার জন্য রাষ্ট্রপতি যুক্তরাজ্য-জার্মানি যাচ্ছেন আজ

from Bartabazar.com

স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য যুক্তরাজ্য ও জার্মানিতে ১২ দিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার (৯ অক্টোবর) সকালে কাতার এয়ারওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি ঢাকা থেকে বার্লিনের উদ্দেশ্যে রওনা দেবেন বলে তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন।

তিনি জানান, বার্লিনের চ্যারিটি ইউনিভার্সিটি হসপিটালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা করা হতে পারে। এছাড়া লন্ডনের মোরফিল্ড আই হসপিটাল এবং বুপা ক্রমওয়েল হসপিটালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষার কথা রয়েছে।

এ বিষয়ে গত বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব মুন্সী জালাল উদ্দিন জানিয়েছিলেন, রাষ্ট্রপতির সফর ঘিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯ অক্টোবর যেসব কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করবেন তাদের সবার করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ৯ অক্টোবর জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ১৭ অক্টোবর পর্যন্ত জার্মানি ও সেখান থেকে লন্ডনে গিয়ে চারদিন অবস্থান করবেন।

প্রায় ২ সপ্তাহের সফর শেষে আগামী ২২ অক্টোবর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

বার্তা বাজার/অমি


Comments

Popular posts from this blog

ঈদুল আজহায় টানা ১০ দিনের মহোৎসব: দীর্ঘ ছুটির ফাঁদে সরকারি দপ্তর, আনন্দে ভাসছেন চাকরিজীবীরা

Samsung Galaxy S27-এ আসছে বৈপ্লবিক পরিবর্তন: ম্যাগনেটিক অ্যাকসেসরিজের জন্য বদলাচ্ছে ক্যামেরার রূপ