১৮ বছরের কমবয়সী শিক্ষার্থীদের শিগগিরই টিকা দেওয়া হবে
from Bartabazar.com

১৮ বছরের (১২ থেকে ১৭ বছর) কমবয়সী শিক্ষার্থীদের শিগগিরই ফাইজার ও মর্ডানার করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
রোববার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে আয়োজিত কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে। করোনার সংক্রমণ রোধে স্কুল শিক্ষার্থীদের টিকার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে। দেশে এখন ফাইজারের ৬০ লাখ টিকা মজুত রয়েছে। ৩০ লাখ শিক্ষার্থীকে এই ৬০ লাখ টিকা দেওয়া হবে।
তিনি আরও বলেন, টিকার কোনো সংকট নেই। চলতি মাসেই আরও ৭০ লাখ টিকা আসবে। টিকাগুলো আসলে শিক্ষার্থীদের টিকা কার্যক্রমে কোনো ঘাটতি পড়বে না।
বার্তা বাজার/নব
Comments
Post a Comment