পাবনায় স্বেচ্ছাসেবক লীগের নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পাবনায় স্বেচ্ছাসেবক লীগের নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

from Bartabazar.com

পাবনা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে চরতারাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শাহজাহান আলী তোফাই এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ অক্টোবর) বেলা ১১ টার সময় পাবনা প্রেসকাবের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিন, সহ-সভাপতি নাসিম ফকির, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আবুল বাশারসহ স্বেচ্ছাসেবকলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা শাহজাহান আলী তোফাই এর উপর সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুসিয়ারী দেন নেতাকর্মী’রা।

মোঃ মাসুদ রানা/বার্তা বাজার/অমি


Comments

Popular posts from this blog

ঈদুল আজহায় টানা ১০ দিনের মহোৎসব: দীর্ঘ ছুটির ফাঁদে সরকারি দপ্তর, আনন্দে ভাসছেন চাকরিজীবীরা

Samsung Galaxy S27-এ আসছে বৈপ্লবিক পরিবর্তন: ম্যাগনেটিক অ্যাকসেসরিজের জন্য বদলাচ্ছে ক্যামেরার রূপ