কুমিল্লার ঘটনায় সরকারের পদত্যাগ চাইলেন জাফরুল্লাহ

কুমিল্লার ঘটনায় সরকারের পদত্যাগ চাইলেন জাফরুল্লাহ

from Bartabazar.com

কুমিল্লার ঘটনায় সরকারের পদত্যাগ দাবি করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, এ ঘটনা সরকারের চরম ব্যর্থতার পরিচয় দেয়। সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করেছে। লোক দেখানো ধড়পাকড় করে লাভ নেই। এ ঘটনায় সরকারের পদত্যাগ করা উচিত।

শুক্রবার (১৫ অক্টোবর) কুমিল্লায় ঘটে যাওয়া উদ্ভূত পরিস্থিতি পরিদর্শনে গিয়ে নানুয়া দিঘীরপাড়ায় ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপের সামনে তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এতগুলো পুলিশের মাঝে কীভাবে এই ঘটনা ঘটে? এ ঘটনা আমাদের জন্য ন্যাক্কারজনক। এ পর্যন্ত একটি ঘটনারও বিচার হয়নি। তাদের দ্রুত বিচারের আওতায় আনা দরকার। লোক দেখানো বিচার করে কোনো লাভ হবে না। জনগণকে সঙ্গে নিয়ে ১৫ দিনের মধ্যে এর সুরাহা করা উচিত।

এ সময় গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এখানে উপস্থিত হওয়ার পরও কীভাবে একদল লোক সংগঠিত হচ্ছে? হামলা করে সফল হচ্ছে, প্রতিমা ভাঙচুর করতে পারছে। সত্যিকারের মুসলিম এই কাজটি করতে পারে না। এমনকি একজন সনাতন ধর্মের মানুষ এ কাজটি করতে পারেন। তাদের এখানে কোরআন রাখার কোনো প্রাসঙ্গিকতা দেখছি না। যারা এটা রেখেছেন তারা পূবপরিকল্পিতভাবে এটা করেছে।

বার্তা বাজার/অমি


Comments

Popular posts from this blog

ঈদুল আজহায় টানা ১০ দিনের মহোৎসব: দীর্ঘ ছুটির ফাঁদে সরকারি দপ্তর, আনন্দে ভাসছেন চাকরিজীবীরা

Samsung Galaxy S27-এ আসছে বৈপ্লবিক পরিবর্তন: ম্যাগনেটিক অ্যাকসেসরিজের জন্য বদলাচ্ছে ক্যামেরার রূপ