মমেকের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু

মমেকের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু

from Bartabazar.com

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

শনিবার (৯ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহের গফরগাঁওয়ের নূরুল হুদা (৮০), নেত্রকোনা সদরের মোসলেম উদ্দিন (৭৪), সেলিম খান (৬০) এবং টাঙ্গাইল সদরের মর্জিনা (৫২)।

তিনি আরও জানান, আইসিইউতে চারজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৮৯ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১১ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৫৭টি নমুনা পরীক্ষা করা হয়। তবে এই নমুনা পরীক্ষায় কেউ করোনা শনাক্ত হননি।

বার্তা বাজার/অমি


Comments

Popular posts from this blog

ঈদুল আজহায় টানা ১০ দিনের মহোৎসব: দীর্ঘ ছুটির ফাঁদে সরকারি দপ্তর, আনন্দে ভাসছেন চাকরিজীবীরা

Samsung Galaxy S27-এ আসছে বৈপ্লবিক পরিবর্তন: ম্যাগনেটিক অ্যাকসেসরিজের জন্য বদলাচ্ছে ক্যামেরার রূপ