দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৬

দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৬

from Bartabazar.com

ময়মনসিংহের ত্রিশালের তেলেরঘাটে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় ৬ জন নিহত হয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

শনিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন।

তিনি বলেন, ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাককে পেছনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।

তিনি আরও বলেন, এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

বার্তা বাজার/নব


Comments

Popular posts from this blog

ঈদুল আজহায় টানা ১০ দিনের মহোৎসব: দীর্ঘ ছুটির ফাঁদে সরকারি দপ্তর, আনন্দে ভাসছেন চাকরিজীবীরা

Samsung Galaxy S27-এ আসছে বৈপ্লবিক পরিবর্তন: ম্যাগনেটিক অ্যাকসেসরিজের জন্য বদলাচ্ছে ক্যামেরার রূপ