বিজয়নগরে বাসের চাপায় পথচারী নিহত

বিজয়নগরে বাসের চাপায় পথচারী নিহত

from Bartabazar.com

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে বাসের চাপায় শাফিয়া বেগম (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। রোববার (১৭ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের বীরপাশা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাফিয়া বেগম বুধন্তী ইউনিয়নের সাতবর্গ গ্রামের মৃত সেকান্দার আলীর মেয়ে। তিনি পেশায় ভিক্ষুক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের বীরপাশা নামক স্থানে পথচারী ভিক্ষুক শাফিয়া বেগম রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী ইউনিক বাস চাপা দিলে ঘটনাস্থলেই মরা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমাড় ঘোষ বলেন, রাস্তা পারাপার হতে গিয়ে পাথচারী ভিক্ষুক মহিলার মৃত্যু হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাসেল আহামেদ


Comments

Popular posts from this blog

ঈদুল আজহায় টানা ১০ দিনের মহোৎসব: দীর্ঘ ছুটির ফাঁদে সরকারি দপ্তর, আনন্দে ভাসছেন চাকরিজীবীরা

Samsung Galaxy S27-এ আসছে বৈপ্লবিক পরিবর্তন: ম্যাগনেটিক অ্যাকসেসরিজের জন্য বদলাচ্ছে ক্যামেরার রূপ