সাবেক বিচারপতিকে প্রধান করে ইভ্যালির পরিচালনা বোর্ড গঠন

সাবেক বিচারপতিকে প্রধান করে ইভ্যালির পরিচালনা বোর্ড গঠন

from Bartabazar.com

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনার জন্য আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে একটি বোর্ড গঠন করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৮ অক্টোবর) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

গঠিত বোর্ডে রাখা হয়েছে ওএসডিতে থাকা আলোচিত অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন, এলজিআরডি বিভাগের সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফখরুদ্দিন আহম্মেদ, কোম্পানি আইন বিশেষজ্ঞ আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজকে।

এর আগে গত ১৩ অক্টোবর ইভ্যালি পরিচালনার জন্য হাইকোর্ট যে কমিটি গঠনের জন্য বলেছিলেন তার জন্য সাবেক ৩ বিচারপতির নাম পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়।

প্রসঙ্গত, গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে ১৬ সেপ্টেম্বর গ্রেফতার করে র‍্যাব। পরে ২২ সেপ্টেম্বর ইভ্যালির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রয় ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট।

ইভ্যালির সব নথি হাইকোর্টে জমা দেওয়া হয়েছে। গত ১১ অক্টোবর বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চে এসব নথি দাখিল করেন জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রার।

বার্তা বাজার/এসজে


Comments

Popular posts from this blog

ঈদুল আজহায় টানা ১০ দিনের মহোৎসব: দীর্ঘ ছুটির ফাঁদে সরকারি দপ্তর, আনন্দে ভাসছেন চাকরিজীবীরা

Samsung Galaxy S27-এ আসছে বৈপ্লবিক পরিবর্তন: ম্যাগনেটিক অ্যাকসেসরিজের জন্য বদলাচ্ছে ক্যামেরার রূপ