সিনোফার্মের বুস্টার ডোজ পাবেন টিকা গ্রহীতারা

সিনোফার্মের বুস্টার ডোজ পাবেন টিকা গ্রহীতারা

from Bartabazar.com

চীনের সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা গ্রহীতাদের তৃতীয় ডোজ দেওয়ার ব্যাপারে সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে সিনোফার্মার টিকা গ্রহণ করা সবাইকে নয়, কেবল ৬০ বছরের বেশি বয়সীদের তৃতীয় ডোজ টিকা দিতে সুপারিশ করা হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাবিষয়ক উপদেষ্টারা এ সুপারিশ করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাদান বিষয়ে বিশেষজ্ঞদের নীতিনির্ধারণী দল স্ট্র্যাটেজিক অ্যাডভাইজারি গ্রুপ অব এক্সপার্টস অন ইমিউনাইজেশন (এসএজিই) বলছে, যারা চীনের সিনোভ্যাক ও সিনোফার্ম নিয়েছেন তাদের মধ্যে যাদের বয়স ৬০ বছরের বেশি তাদের তৃতীয় ডোজ টিকা নেওয়া উচিত।

তবে বিশেষজ্ঞরা সবাইকে বুস্টার ডোজ দেওয়ার ব্যাপারে সুপারিশ করছেন না। যাদের বয়স ৬০ বছরের বেশি এবং রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল কেবল তাদেরকেই বুস্টার ডোজ টিকা দেওয়ার সুপারিশ করা হয়েছে।

এসএজিই বলছে, যারা বয়স্ক, রোগ প্রতিরোধক্ষমতা কম তাদের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি।

এসএজিই আরও বলছে, সিনোভ্যাক বা সিনোফার্মের টিকার সরবরাহ যদি কম থাকে তাহলে তৃতীয় ডোজ হিসেবে আলাদা টিকা দেওয়া যেতে পারে। তবে অনেক দেশেই টিকার প্রথম দুই ডোজ দেওয়ার ব্যাপারে বেশি গুরুত্ব দিতে হবে। দুই ডোজ সম্পন্ন হলে পরে বয়স্কদের তৃতীয় ডোজ টিকা দেওয়ার ব্যাপারে চিন্তা করতে হবে।

 

বার্তা বাজার/নব


Comments

Popular posts from this blog

ঈদুল আজহায় টানা ১০ দিনের মহোৎসব: দীর্ঘ ছুটির ফাঁদে সরকারি দপ্তর, আনন্দে ভাসছেন চাকরিজীবীরা

Samsung Galaxy S27-এ আসছে বৈপ্লবিক পরিবর্তন: ম্যাগনেটিক অ্যাকসেসরিজের জন্য বদলাচ্ছে ক্যামেরার রূপ