আলফাডাঙ্গায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

আলফাডাঙ্গায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

from Bartabazar.com

ফরিদপুরের আলফাডাঙ্গায় সাপের কামড়ে জামিলা খানম নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। জামিলাকে সাপে ছোবল দেওয়ার পর হাসপাতালে না নিয়ে ওঝাঁর কাছে দৌড়ঝাঁপ করার কারণে রাতে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৯ অক্টোবর) বিকালে উপজেলার বানা ইউনিয়নের টোনারচর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জামিলা ওই গ্রামের কামাল মোল্যার মেয়ে।

এলাকাসূত্রে জানা যায়, শনিবার বিকালে জামিলা বসতঘরের পিছনে মাটির ভিতরে গচ্ছিত তালের আঁটির ফোঁপা উঠাতে যায়। এসময় একটি বিষাক্ত সাপ তার হাতে কামড় দেয়। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ও স্বজনরা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে বিষ নামানোর জন্য স্থানীয় এক ওঝাঁর নিকট যায়। ওঝাঁ ঘন্টাখানেক ধরে ঝাড়ফুঁক দেন। সেখানে ওঝাঁ বিষ নামিয়েছেন দাবি করে তাদের জানিয়ে দেন। এরপর তারা শিশুটিকে বাড়িতে নিয়ে আসে। পরে সন্ধ্যার দিকে জামিলা আবার অসুস্থ হয়ে পড়ে। এবার স্বজনরা তাকে দ্রুত পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার কাদিরদী অপর এক ওঝাঁর কাছে নিয়ে যায়। সেখানে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

বানা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজ ইসলাম খোকন মৃত্যুর বিষয়টি ‘বার্তা বাজার’কে নিশ্চিত করেছেন।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/অমি


Comments

Popular posts from this blog

ঈদুল আজহায় টানা ১০ দিনের মহোৎসব: দীর্ঘ ছুটির ফাঁদে সরকারি দপ্তর, আনন্দে ভাসছেন চাকরিজীবীরা

Samsung Galaxy S27-এ আসছে বৈপ্লবিক পরিবর্তন: ম্যাগনেটিক অ্যাকসেসরিজের জন্য বদলাচ্ছে ক্যামেরার রূপ