চলতি সপ্তাহেই ২১ কেন্দ্রে স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে

চলতি সপ্তাহেই ২১ কেন্দ্রে স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে

from Bartabazar.com

চলতি সপ্তাহেই ২১টি কেন্দ্রে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, চলতি সপ্তাহেই স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমেই শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবে। তাদের জন্য আলাদা টিকা কেন্দ্র ঠিক করা হবে।

খুরশীদ আলম বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতি না মেলায় এতদিন শিশু-কিশোরদের টিকার আওতায় আনা হয়নি। তবে সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জেনেভায় গিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিজির সঙ্গে কথা বলেছেন।

তিনি বলেন, স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্মতি দিয়েছে। বিশ্বের অন্যান্য দেশে স্কুল শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। আমরাও ফাইজারের টিকা দেবো।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, স্কুল শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির জন্য ইতোমধ্যে ২১টি কেন্দ্র ঠিক করা হয়েছে। চাইলেই সব জায়গায় টিকা দেওয়া সম্ভব নয়। কারণ ফাইজারের টিকা সারাদেশে সংরক্ষণের সুযোগ সুবিধা নেই।

তিনি বলেন, অন্য সব টিকার চেয়ে ফাইজারের টিকা একটু আলাদা। একারণে টিকা প্রয়োগকারীদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়ার একদিন আগেই তাদের জানিয়ে দেওয়া হবে।

স্বাস্থ্যের ডিজি আরও বলেন, আপাতত জেলা ও সিটি করপোরেশনগুলোতে যেখানে সুবিধা আছে সেখানে টিকা দেওয়া হবে। পরে পর্যায়ক্রমে বাকিগুলোতে টিকা দেওয়া হবে।

বার্তা বাজার/নব


Comments

Popular posts from this blog

ঈদুল আজহায় টানা ১০ দিনের মহোৎসব: দীর্ঘ ছুটির ফাঁদে সরকারি দপ্তর, আনন্দে ভাসছেন চাকরিজীবীরা

Samsung Galaxy S27-এ আসছে বৈপ্লবিক পরিবর্তন: ম্যাগনেটিক অ্যাকসেসরিজের জন্য বদলাচ্ছে ক্যামেরার রূপ