রাজধানীতে আইসের সবচেয়ে বড় চালান জব্দ, গ্রেফতার ২

রাজধানীতে আইসের সবচেয়ে বড় চালান জব্দ, গ্রেফতার ২

from Bartabazar.com

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে অবৈধ মাদক আইস (ক্রিস্টালমেথ) এর সবচেয়ে বড় চালান জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় সিন্ডিকেটের মূলহোতা মো. খোকনকে গ্রেফতার করা হয়।

শনিবার (১৬ অক্টোবর) সকালে র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে প্রায় ৫ কেজি আইস, বিদেশী অস্ত্র ও গুলিসহ টেকনাফ আইস সিন্ডিকেটের মূলহোতা খোকন ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়। দেশে এ যাবতকালে জব্দ করা আইসের সবচেয়ে বড় চালান এটিই।

এ বিষয়ে দুপুরে কারওয়ান বাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বার্তা বাজার/নব


Comments

Popular posts from this blog

ঈদুল আজহায় টানা ১০ দিনের মহোৎসব: দীর্ঘ ছুটির ফাঁদে সরকারি দপ্তর, আনন্দে ভাসছেন চাকরিজীবীরা

Samsung Galaxy S27-এ আসছে বৈপ্লবিক পরিবর্তন: ম্যাগনেটিক অ্যাকসেসরিজের জন্য বদলাচ্ছে ক্যামেরার রূপ