ফিলিপাইনে ঝড়ে ১৯ জনের মৃত্যু

ফিলিপাইনে ঝড়ে ১৯ জনের মৃত্যু

from Bartabazar.com

ফিলিপাইনে গ্রীষ্মকালীন ঝড়ে অন্তত ১৯ জন মারা গিয়েছে। দুর্যোগ মোকাবেলা কর্মকর্তারা বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন। ফিলিপাইন কর্তৃপক্ষ বলছে, বিষয়টি তারা তদন্ত করে দেখছে।

গ্রীষ্মকালীন ঝড় কমসুর কারণে ভূমিধস এবং আকস্মিক বন্যার বিষয়টিও খতিয়ে দেখছেন ফিলিপাইনের কর্মকর্তারা। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জন নিখোঁজ রয়েছে।

কমসুর প্রভাবে হংকংয়ে একজনের মৃত্যু হয়েছে। প্রথমে চীনের হাইনান প্রদেশে ভূমিধসের ঘটনা ঘটে। এরপর ফিলিপাইনে হতাহতের ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার ভিয়েতনামও এর কবলে পড়েছে। সেখানে ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হচ্ছে।

বার্তা বাজার/অমি


Comments

Popular posts from this blog

ঈদুল আজহায় টানা ১০ দিনের মহোৎসব: দীর্ঘ ছুটির ফাঁদে সরকারি দপ্তর, আনন্দে ভাসছেন চাকরিজীবীরা

Samsung Galaxy S27-এ আসছে বৈপ্লবিক পরিবর্তন: ম্যাগনেটিক অ্যাকসেসরিজের জন্য বদলাচ্ছে ক্যামেরার রূপ