কমতে পারে তাপমাত্রা, বাড়বে বৃষ্টি

কমতে পারে তাপমাত্রা, বাড়বে বৃষ্টি

from Bartabazar.com

সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে, সেই সাথে কিছুটা কমতে পারে তাপমাত্রা। বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে শুরু করেছে। আগামী ৩ দিনের মধ্যে সারাদেশ থেকে বিদায় নিতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঢাকায় গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে কষ্ট পাচ্ছে নগরবাসী। তবে বুধবার (১৩ অক্টোবর) সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা। গরমও কিছুটা কমেছে।

মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগ ছাড়া সারাদেশ ছিল প্রায় বৃষ্টিহীন। এ সময়ে ফেনীতে সবচেয়ে বেশি ২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) দেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। মৌসুমি বায়ু দেশের অন্যত্র কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী তিনদিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের অবশিষ্টাংশ থেকে বিদায় নেওয়ার আবহাওয়াগত অবস্থা অনুকূলে রয়েছে বলেও জানান এই আবহাওয়াবিদ।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বার্তা বাজার/অমি


Comments

Popular posts from this blog

ঈদুল আজহায় টানা ১০ দিনের মহোৎসব: দীর্ঘ ছুটির ফাঁদে সরকারি দপ্তর, আনন্দে ভাসছেন চাকরিজীবীরা

Samsung Galaxy S27-এ আসছে বৈপ্লবিক পরিবর্তন: ম্যাগনেটিক অ্যাকসেসরিজের জন্য বদলাচ্ছে ক্যামেরার রূপ