চলে গেলেন পায়ে হেঁটে হজ পালন করা মহিউদ্দিন

চলে গেলেন পায়ে হেঁটে হজ পালন করা মহিউদ্দিন

from Bartabazar.com

পায়ে হেঁটে হজ পালনকারী দিনাজপুরের হাজি মো. মহিউদ্দীন আর নেই। রোববার (১০ অক্টোবর) রাত সাড়ে ১২টায় রামসাগর খসরুর মোড়ে মেয়ের বাড়িতে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে হাজি মহি উদ্দীনের বয়স হয়েছিল ১১৫ বছর।

সোমবার (১১ অক্টোবর) বাদ জোহর রামসাগর জাতীয় উদ্যান বায়তুল আকসা জামে মসজিদের সামনে তার নামাজে জানাজা হবে। জানাজা শেষে রামসাগর দীঘিপাড়ায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে। আশস্করপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯০৬ সালের ১০ আগস্ট জন্মগ্রহণ করেন মো. মহি উদ্দীন। ১৯৬৮ সালে হজ করার উদ্দেশ্যে হেঁটে দিনাজপুর থেকে রওনা হন তিনি। কখনো হেঁটে, কখনোবা জাহাজে, আবার কখনো স্থানীয় যানবাহনে চড়ে ৩০টি দেশ ঘুরে তিনি পৌঁছান প্রিয় নবিজির পবিত্র ভূমি মক্কা-মদীনায়।

জানা যায়, দীর্ঘ পথে তার যাওয়া ও আসায় সময় লাগে ১৮ মাস। পবিত্র হজব্রত পালন করে মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি দেশে ফিরেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে, দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বার্তা বাজার/অমি


Comments

Popular posts from this blog

ঈদুল আজহায় টানা ১০ দিনের মহোৎসব: দীর্ঘ ছুটির ফাঁদে সরকারি দপ্তর, আনন্দে ভাসছেন চাকরিজীবীরা

Samsung Galaxy S27-এ আসছে বৈপ্লবিক পরিবর্তন: ম্যাগনেটিক অ্যাকসেসরিজের জন্য বদলাচ্ছে ক্যামেরার রূপ