হিন্দুদের মধ্যে কতটা আস্থার সংকট তৈরি করেছে?
হিন্দুদের মধ্যে কতটা আস্থার সংকট তৈরি করেছে? from Bartabazar.com ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কাজ করেন মালবিকা মজুমদার। তার নিজের বাড়ি ফেনী আর শ্বশুরবাড়ি নোয়াখালী জেলায়।যেসব এলাকায় তিনদিন ধরে পূজা মণ্ডপ ও মন্দিরে হামলা হয়েছে তার মধ্যে রয়েছে ফেনী সদর এবং নোয়াখালীর চৌমুহনী। মালবিকা মজুমদার বলছেন, তার দুই পরিবারেরই আত্মীয়স্বজনেরা এখন আতঙ্কে ঘরের বাইরে বের হচ্ছেন না। তারা রাত জেগে নিজেদের বাড়িঘর এবং ব্যাবসায়িক প্রতিষ্ঠান পাহারা দিচ্ছেন। তিনি বলছেন, এদেশে তিনি ও তার পরিবার কতটা নিরাপদ তা নিয়ে মনে সন্দেহ কাজ করছে। “দেশে একটা স্থিতিশীল সরকার থাকা অবস্থায় এরকম পরিস্থিতি আমাদের কারো জন্যই কাম্য নয়। আমাদের যাদের সামর্থ্য আছে, দেশ ছাড়ার কথা কথা ভাবতাম না কিন্তু এখন সেটা প্রথম চিন্তা হয়ে গেছে।” তিনি প্রশ্ন তুলেছেন, “এখানে আমরা কতখানি নিরাপদ? আমরা কি এখানে ভবিষ্যতে থাকতে পারবো? আমার পরবর্তী প্রজন্ম, আমার মেয়েটা এখানে কতটা নিরাপদ এটা এখন আমার মাথায় বারবার ঘুরছে।” কোন দলে আস্থা নেই বাংলাদেশে গত কয়েক বছরে ফেসবুকে ইসলাম অবমাননার গুজবে হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়...