Posts

Showing posts with the label http://bartabazar.com/wp-content/uploads/2021/10/tk.jpg

তুরাগে ট্রলারডুবি, ৩ জনের মরদেহ উদ্ধার

Image
তুরাগে ট্রলারডুবি, ৩ জনের মরদেহ উদ্ধার from Bartabazar.com রাজধানীর আমিন বাজার এলাকার তুরাগ নদে বাল্কহেডের ধাক্কায় শ্রমিকবাহী ট্রলারডুবির ঘটনায় তিন জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা। এদের মধ্যে দুই শিশু ও একজন নারী। এখনও চারজন নিখোঁজ রয়েছে। শনিবার (৯ অক্টোবর) দুপুরে তিনজনের মরদেহ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, শনিবার সকাল ৮টা ৫০মিনিটে ট্রলারডুবির খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে আমিন বাজারে কয়লার ঘাট তুরাগ নদে পাঠানো হয়। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে। লিমা খানম আরও বলেন, সর্বশেষ তিনজনের মরদেহ উদ্ধার করে হয়েছে। যাদের উদ্ধার করা হয়েছে তাদের নাম-পরিচয় জানা যায়নি। বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওই ট্রলারে ১৮ জন শ্রমিক ছিলেন। যাদের অধিকাংশই নারী ও তাদের সন্তান। নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল। বার্তা বাজার/নব