Posts

Showing posts with the label http://bartabazar.com/wp-content/uploads/2021/10/kj-3.jpg

ধানমন্ডিতে কোটি টাকার আইস-ইয়াবাসহ জামাই-শাশুড়ি আটক

Image
ধানমন্ডিতে কোটি টাকার আইস-ইয়াবাসহ জামাই-শাশুড়ি আটক from Bartabazar.com রাজধানীর ধানমন্ডিতে এক কোটি টাকা মূল্যের ভয়ংকর মাদক আইস ও ইয়াবাসহ জামাই-শাশুড়িকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে তাদের আটক করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। জানা গেছে, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ১০টার পর ধানমন্ডি সার্কেল ইন্সপেক্টর মো. সাজেদুর রহমানের নেতৃত্বে ধানমন্ডি এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়। ওই বাসা থেকে আরাফা আক্তার ও তার মেয়ের জামাই রবিনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২৭০ গ্রাম আইস ও ৬ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত আইসের মূল্য এক কোটি টাকা। আজ সন্ধ্যায় এ বিষয়ে তেজগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ে (উত্তর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। বার্তা বাজার/নব