Posts

Showing posts with the label http://bartabazar.com/wp-content/uploads/2021/10/Untitled-1-copy-39.jpg

গুরুদাসপুরে ২৭০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Image
গুরুদাসপুরে ২৭০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার from Bartabazar.com নাটোরের গুরুদাসপুরে ২৭০ পিছ ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী ও তার সহযোগিকে আটক করেছে পুলিশ। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মতিন শনিবার (১৬ অক্টোবর) গভীর রাতে এ অভিযান পরিচালনা করেন। ওসি মো. আব্দুল মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের শাহপাড়া এলাকায় শনিবার রাত সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে মাদক ব্যবসায়ীর সহযোগি রাজু আহম্দেকে আটক করা হয়। পরে মাদক ব্যবসায়ী কামাল হোসেনকে ২৭০ পিছ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৫৮ হাজার ৫০৫ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়। আটকৃতদের বাড়ি চাঁচকৈড় কাচাড়িপাড়া মহল্লায়। আটকৃত আসামীদের নামে মামলা রজু করে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মেহেদী হাসান তানিম/বার্তা বাজার/এসজে