পাবনায় শেখ রাসেলের জন্মদিন পালন
পাবনায় শেখ রাসেলের জন্মদিন পালন from Bartabazar.com পাবনায় যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন পালন করেছে জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রীবৃন্দ’রাস। সোমবার (১৮ অক্টোবর) সকাল ৭ টায় জেলা আওয়ামীলীগ কার্যলয়ে শেখ রাসে’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পন করেন নেত্রীবুন্দ’রা। পরে শেখ রাসেল সরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনা ও সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিয়া ইয়াসমিন জলি, পৌর আ.লীগ, যুব মহিলা আ.লীগসহ অঙ্গসংগঠরেন নেত্রীবৃন্দ। মোঃ মাসুদ রানা/বার্তা বাজার/অমি