Posts

Showing posts with the label http://bartabazar.com/wp-content/uploads/2021/10/522.jpg

লামায় বজ্রপাতে একই পরিবারের ২ জনের মৃত্যু

Image
লামায় বজ্রপাতে একই পরিবারের ২ জনের মৃত্যু from Bartabazar.com বান্দরবানের লামায় বজ্রপাতে একই পরিবারের ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর’২১) দিবাগত রাতপর যেকোনো সময় উপজেলার ফাইতং ইউনিয়নের বাঙ্গালি পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফাইতং ৯নং ওয়ার্ডের বাঙ্গালি পাড়ার মৃত ইসহাক এর ছেলে মো. এনাম (৫০) ও মো. শহীদুল ইসলাম (২২) মৃত নবী হোচন এর ছেলে। স্থানীয়রা জানায়, ফাইতং ইউনিয়নের ৯নং ওয়ার্ড বাঙ্গালি পাড়ায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। তারা বাগানে গাছের উপর পাহারা টং ঘরে ঘুমিয়ে ছিল। প্রচন্ড বজ্রপাত হওয়ায় রাতের কোন একসময় তাদের মৃত্যু হয়। এছাড়া একই রাতে উপজেলার সদর ইউনিয়নের মেরাখোলা এলাকায় বজ্রপাতে দরিদ্র দুই কৃষকের চারটি গরু মারা গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা। মেরাখোলা গ্রামের ৩নং ওয়ার্ডের দফাদার বাসু কুমার দে এর ৩টি ও মুসলিম পাড়ার ১টি গরু বজ্রপাতে মারা যায়। বাসু কুমার দে বলেন, রাতে গরু গুলো গোয়ালে বাধা ছিল। রাতে প্রচুর বজ্রপাত হয়। সকালে ঘুম থেকে উঠে দেখি গরু তিনটি মরে পড়ে আছে। এদিকে লামা ৩২ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর লামা পৌরসভার চাম্পাতলীত...