Posts

Showing posts with the label http://bartabazar.com/wp-content/uploads/2021/10/4141-1.jpg

ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি হলেন হাফিজুল আলম

Image
ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি হলেন হাফিজুল আলম from Bartabazar.com আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলমকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আইন সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকার সদস্য বিচারপতি আমির হোসেনের মৃত্যুজনিত কারণে দ্যা ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) এক্ট, ১৯৭৩ এর সেকশন ৬ (৪) এর বিধান মোতাবেক সরকার উক্ত সদস্য পদটি শূন্য ঘোষণাসহ পদটিতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি কে, এম, হাফিজুল আলমকে নিয়োগ করল। এতে আরও বলা হয়, ‘বিচারপতি কে, এম, হাফিজুল আলম সদস্য পদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকার দায়িত্ব পালনকালে বিধি মোতাবেক বেতন-ভাতাদি এবং অন্যান্য সুযোগ সুবিধাদি পাবেন।’ বার্তা বাজার/অমি