Posts

Showing posts with the label http://bartabazar.com/wp-content/uploads/2021/10/22-46.jpg

সাভারে শেখ রাসেল দিবস পালিত

Image
সাভারে শেখ রাসেল দিবস পালিত from Bartabazar.com “শেখ রাসেল- দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস” প্রতিপাদ্য নিয়ে দেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে পালিত হচ্ছে শেখ রাসেল দিবস -২০২১। এরই ধারাবাহিকতায় ঢাকার সাভারে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালিত হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) সাভার উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ‘স্বাধীনতা চত্বরে’ স্থাপিত শেখ রাসেলের ম্যুরালে সকাল সাতটায় শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন- দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা প্রমুখ সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, সাভার মডেল থানা পুলিশ, সাভার উপজেলা আনসার ভিডিপি, সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সকল স্তরের জনসাধারণ। পরে সাভার উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিত...