শীঘ্রই ঈশ্বরদী বিমানবন্দর চালু করা হবে: পর্যটন প্রতিমন্ত্রী
শীঘ্রই ঈশ্বরদী বিমানবন্দর চালু করা হবে: পর্যটন প্রতিমন্ত্রী from Bartabazar.com পাবনার ঈশ্বরদী বিমানবন্দর চালু হবে, রানা ইকো পার্ক এন্ড পিকনিক স্পট শুক্রবার রাত ১১টায় উদ্ধোধন কালে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন। তিনি আরো বলেন, খুব শীঘ্রই যেন ঈশ্বরদী বিমানবন্দর চালু করা হয় এজন্য আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো। সারা বাংলাদেশে পুরাতন বিমান বন্দরের রানওয়ে বৃদ্ধিসহ ডিজিটালাইচ করা হবে, দেশের পর্যটন খাতে বর্তমান সরকার নানা মুখি উন্নয়ন করবে, বেসরকারি রানা ইকো পার্ক’র মতো পর্যটন খাতে সর্বত্র সহয়তা কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, পাবনা-১ আসনের সাংসদ সদস্য এ্যাডভোকেট শামসুল হক টুকু এসপি, পাবনা-সিরাজগঞ্জ (সংরতি আসনের) এমপি নাদিরা ইয়াসমিন জলি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয়ে সচিব মোকাম্মেল হোসেন, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, প্রেস কাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানাসহ স্থানীয় আ.লীগ নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। মোঃ মাসুদ রানা/বার্তা বাজার/অমি