Posts

Showing posts with the label http://bartabazar.com/wp-content/uploads/2021/10/22-36.jpg

বার্তা বাজার’র সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

Image
বার্তা বাজার’র সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন from Bartabazar.com সংবাদ প্রকাশের জেরে মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা বাজার’র ফরিদপুর প্রতিনিধি ও ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য সাংবাদিক মিয়া রাকিবুলের বিরুদ্ধে অসত্য, বানোয়াট, ভিত্তিহীন কাল্পনিক কাহিনী সাজিয়ে মিথ্যা মামলা করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারের বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতি স্তম্ভ চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এই কর্মসূচীতে বিভিন্ন ব্যানার ও প্লেকার্ড নিয়ে সংগঠনটির সদস্যদের অংশ নিতে দেখা যায়। মানববন্ধনে বক্তারা সাংবাদিক মিয়া রাকিবুলের বিরুদ্ধে মামলা দায়েরকে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা ও মত প্রকাশের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ বলে উল্লেখ করে অবিলম্বে মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবি জানান। সেই সাথে সংগঠনটির নাম জড়িয়ে বিভিন্ন অপপ্রচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। এসময় মানববন্ধনে হৃদয়ে...