সখিপুরে শোয়ার ঘর থেকে মরদেহ উদ্ধার
সখিপুরে শোয়ার ঘর থেকে মরদেহ উদ্ধার from Bartabazar.com শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে ফজিলেতুন নেসা (৮০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে সখিপুর থানা পুলিশ। শনিবার (১৬ অক্টোবর) বেলা ১০টার সময় উপজেলার সখিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাধু সরকার কান্দি গ্রামে নিজ ঘরের বিছানা থেকেই ঐ বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ফজিলেতুন্নেসা মাধু সরকার কান্দি গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রশিদ মোল্লার স্ত্রী। পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, গতকাল পাশের বাড়ির এক বিয়ে বাড়ি থেকে দাওয়াত খেয়ে আসার পর সে তার নিজের ঘরে ঘুমিয়ে ছিলো। তার পরে সকালে প্রতিবেশি হাসু বেগম মাথা ধুয়াতে আসলে শোয়ার ঘরের বিছানায় নিথর হয়ে পড়ে থাকতে দেখে পুলিশকে জানালে তারা গিয়ে লাশটি উদ্ধার করে। এ ব্যাপারে সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। আসাদ গাজী/বার্তা বাজার/অমি