বক দিয়ে বক শিকার, দেখার কেউ নেই!
বক দিয়ে বক শিকার, দেখার কেউ নেই! from Bartabazar.com গুরুদাসপুর উপজেলা পৌরসদরসহ বিভিন্ন বিলে পোষা বক দিয়ে ফাঁদ পেতে বুনো বক শিকার করছে এক ধরনের কৌশলী শিকারিরা। পরে এসব বক প্রকাশ্যে উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রি করছে। প্রচলিত আইনে পাখি শিকার দন্ডণীয় অপরাধ জেনেও তা থেকে বিরত থাকছে না তারা। শনিবার ভোর ৫ টায় পৌর সদরের দুখা ফকিরের মোড় নামক এলাকার একটি বিলে বক শিকার করতে দেখাযায় চাঁচকৈড় বাজারের ফ্লাক্সিলোড ব্যবসায়ী শাহিন আলম, একই এলাকার শফিক, রাকিব হোসেন ও হান্নানকে। প্রতিদিন প্রায় ১০০-২০০টি বক শিকার করে বলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেক ব্যক্তি জানান। এছাড়াও উপজেলার বিভিন্ন মাঠে একাধিক শিকারিরা নির্বিঘেœ বক শিকার করছে। এখনও পর্যন্ত কোন পদক্ষেপ দেখাযায়নি প্রশাসনের। গুরুদাসপুর পৌরসদরসহ চলনবিলে বর্ষার শেষ ভাগে বক শিকারিদের আনাগোনা চোখে পড়ে বেশি। উপজেলার নাজিরপুরের গুপিনাথপুর বিল, পৌরসদরের বিভিন্ন মাঠ, ব্রামনবাড়িয়ার বিল, হাড়িভাঙ্গা বিলসহ বেশ কিছু বিলে শিকারিরা নানা ধরনের ফাঁদ পেতে বকসহ বিভিন্ন ধরনের পাখি শিকার করছে। পোষা বক দিয়ে ফাঁদ পেতে বুনো বক শিকার করছে কৌশলী শিকারিরা। ছবি- ব...