আলফাডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
আলফাডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ from Bartabazar.com ফরিদপুরের আলফাডাঙ্গায় সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার গোপালপুর বাইতুল ফালাহ্ দাখিল মাদ্রাসা হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরণ করেন ‘ঐতিহ্যে গোপালপুর’ নামে একটি সামাজিক সংগঠন। গোপালপুর বাইতুল ফালাহ্ দাখিল মাদ্রাসা, গোপালপুর নূরানী মাদ্রাসা, আনোয়ারা শিশু পল্লী একাডেমি ও গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ছবি- বার্তা বাজার। অনুষ্ঠানে ঐতিহ্যে গোপালপুর সংগঠনটির সম্পাদক এম এ মুসা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান। এসময় আলফাডাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি খাঁন আসাদুজ্জামান টুনু’র সঞ্চালনায় বক্তব্য দেন, সাবেক সিবিএ নেতা সিদ্দিকুজ্জামান বাহার, গোপালপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. মোনায়েম খান, গোপালপুর বাইতুল ফালাহ্ দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সামাদ, গোপালপুর নূরানী মাদ্রাসার সুপার আমিরুল ইসলাম, গোপালপুর সরকারী প্রাথমিক...