Posts

Showing posts with the label http://bartabazar.com/wp-content/uploads/2021/10/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AA%E0%A6%A4%E0%A6%BF.jpg

জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি

Image
জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি from Bartabazar.com স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য যুক্তরাজ্য ও জার্মানিতে ১২ দিনের সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার (৯ অক্টোবর) ভোরে কাতার এয়ার ওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট (কিউওয়াই- ৬৩৯) রাষ্ট্রপতিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব মুন্সি জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন এবং বাংলাদেশে ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচারি, ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, বাংলাদেশে জার্মানির রাষ্ট্রদূত অচিম ট্রস্টার, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমান বন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় জানান। রাষ্ট্রপতি আবদুল হামিদ জার্মানির চ্যারিটি ইউনিভার্সিটি হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা এবং লন্ডনের আই হসপিটালে চক্ষু চিকিৎসা করার কথা রয়েছে। উপ-প্রেস সচিব আরও জানান,...