Posts

Showing posts with the label http://bartabazar.com/wp-content/uploads/2021/10/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%81-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE.jpg

ব্যবসায়ী রাজু হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

Image
ব্যবসায়ী রাজু হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড from Bartabazar.com রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকায় রাজু হত্যা মামলার রায়ে পাঁচ আসামিরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে তাদের ১০ হাজার টাকা করে জারিমান করা হয়েছে। এ মামলার অন্য নয়জন আসামি বেকসুর খালাস পেয়েছেন। মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার সাহা এ রায় ঘোষণা করেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- রাজশাহী নগরীর দড়িখড়বোনা এলাকার আজিজুর রহমান ওরফে রাজন, সাজ্জাদ হোসেন ওরফে সাজু, মো. রিংকু ওরফে বয়া, দুর্গাপুর উপজেলার ব্রম্ভপুর গ্রামের ইসমাইল হোসেন ও বাগমারা উপজেলার মাদারীগঞ্জ গ্রামের মাহাবুর রশীদ ওরফে রেন্টু। দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে নগরীর নিউমার্কেট এলাকায় ২০১০ সালের ১৫ মার্চ সন্ধ্যায় প্রকাশ্যে রাজু আহমেদ নামের এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিউমার্কেট এলাকায় রাজুর মোবাইল ফোনের দোকান ছিলো। তাকে হত্যার ঘটনায় পরদিন তার বাবা এসার উদ্...