১২-১৭ বছর বয়সী শিক্ষর্থীদের টিকা দিতে তথ্য পাঠানোর নির্দেশ
১২-১৭ বছর বয়সী শিক্ষর্থীদের টিকা দিতে তথ্য পাঠানোর নির্দেশ from Bartabazar.com রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২-১৭ বছর বয়সী শিক্ষর্থীদের টিকা দিতে তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ১৯ অক্টোবরের মধ্যে শিক্ষর্থীদের তথ্য ই-মেইলে পাঠাতে হবে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মাউশির মহাপরিচালক ড. সৈয়দ গোলাম ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাউশি আওতাধীন ঢাকা মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এসব প্রতিষ্ঠানের ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের তথ্য ছক আকারে পূরণ করে ১৯ অক্টোবরের মধ্যে ই-মেইলে (student.vaccination2021@gmail.com) পাঠাতে হবে। বিষয়টি অতি জরুরি উল্লেখ করে তথ্যছকে শিক্ষার্থীদের ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নম্বর, নাম, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের কোড, জন্ম তারিখ ও অভিভাবকের মোবাইল নম্বর দিতে বলা হয়েছে। বার্তা বাজার/অমি