স্থায়ী জামিন পেলেন পরীমনি
স্থায়ী জামিন পেলেন পরীমনি from Bartabazar.com রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় স্থায়ী জামিন পেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। রোববার (১০ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে পরীমনির জামিন আবেদন করেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি। শুনানি শেষে বিচারক এই আদেশ দেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা জামিনের স্থায়ী পিটিশন চেয়ে শুনানি করি। রাষ্ট্রপক্ষ বিরোধিতা করছে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন। এদিন দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির হন পরিমনি। তিনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদারের আদালতে হাজিরা দেন। মাদক মামলার প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত তিনি জামিনে ছিলেন। গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্ত অপর দুজন হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন। এর আগে গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে পরীমনির জামিন মঞ্জুর করেন...