Posts

Showing posts with the label http://bartabazar.com/wp-content/uploads/2021/04/oq.jpg

তথ্য গোপন করে বিতর্কিতদের নাম কেন্দ্রে পাঠালে ব্যবস্থা: কাদের

Image
তথ্য গোপন করে বিতর্কিতদের নাম কেন্দ্রে পাঠালে ব্যবস্থা: কাদের from Bartabazar.com স্থানীয় সরকার নির্বাচনে যারা তথ্য গোপন করে বিতর্কিতদের নাম কেন্দ্রে পাঠাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (১৬ অক্টোবর) রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সেতুমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমানে যারা দলে বা নির্বাচনে বঞ্চিত হচ্ছেন, তাদের হারানোর কিছু নেই, ধৈর্য ধরে অপেক্ষা করুন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যতক্ষণ নেতৃত্বে আছেন কারও শ্রম-ত্যাগ বৃথা যাবে না। চেয়ারম্যান নিজের পক্ষে রাখতে গিয়ে বিতর্কিতদের নাম কেন্দ্রে না পাঠাতে নেতাকর্মীদের আবারও সতর্ক করেছেন ওবায়দুল কাদের। দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজায় সহিংসতা নিয়ে তিনি বলেন, এই অপকর্মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। যারা মন্দিরে হামলা করেছে তারা মুক্তিযুদ্ধের শত্রু। এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বার্তা বাজার/নব

বিএনপিকে নির্বাচনে আসতেই হবে: ওবায়দুল কাদের

Image
বিএনপিকে নির্বাচনে আসতেই হবে: ওবায়দুল কাদের from Bartabazar.com দলের ক্ষয়িষ্ণু অস্তিত্ব রক্ষা এবং সমর্থক-কর্মীদের রোষানল থেকে বাঁচতে বিএনপিকে নির্বাচনে আসতেই হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (১০ অক্টোবর) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি নির্বাচনে না আসার ব্যাপারে মুখে যতই বলুক না কেন তারা জানে নির্বাচন ছাড়া ক্ষমতা হাতবদলের সুযোগ নেই। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি লুকিয়ে অংশ নিচ্ছে। এটা তাদের বর্ণচোড়া রাজনীতি। ‘গণতন্ত্রকে নিরুদ্দেশ করা হয়েছে’- বিএনপি নেতাদের এমন অভিযোগ নিয়ে তিনি বলেন, বিএনপি নেতাদের এমন মন্তব্য উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর মতো। বিএনপিই গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করছে। বিএনপি গণতন্ত্রের পথে না হেঁটে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে পথ খুঁজছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নিজেদের দলের গণতন্ত্রকে গুম করে বাইরে গণতন্ত্র খুঁজে বেড়ায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপিই জনরায়কে অশ্রদ্ধা দেখিয়ে নির্বাচন থেকে দুরে থাকছে- ...